আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

বাংলাদেশের অনলাইন ব্যবসার অর্ডার, কুরিয়ার ও কাস্টমার-কমিউনিকেশন এক জায়গা থেকে চালানোর একটি ই-কমার্স অপারেটিং সিস্টেম।

বাংলাদেশে অনলাইনে ব্যবসা করা মানুষদের একটা কমন সমস্যা থেকেই EcomlyOS-এর যাত্রা শুরু — ওয়েবসাইট, ফেসবুক পেজ, WooCommerce বা Shopify থেকে আসা অর্ডার আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে থাকে, কুরিয়ারে পাঠানো, কাস্টমারকে কনফার্মেশন জানানো, রিটার্ন-ফ্রড ঠেকানো — সবকিছু ম্যানুয়ালি, স্প্রেডশিট আর বারবার ফোন কলের মাধ্যমে সামলাতে হয়। এই পুরো প্রক্রিয়াটা একটামাত্র জায়গা থেকে সহজে চালানোর জন্যই আমরা EcomlyOS বানিয়েছি।

1

আমরা কী করি

EcomlyOS একটি ই-কমার্স অর্ডার ও অপারেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। যেকোনো সোর্স থেকে আসা অর্ডার এক ড্যাশবোর্ডে জমা করা, অর্ডার যাচাই ও অ্যাপ্রুভ করা, Steadfast/Pathao কুরিয়ারে সরাসরি পাঠানো, কাস্টমারকে প্রতিটা ধাপে স্বয়ংক্রিয় SMS আপডেট দেওয়া, স্টক ও প্রি-অর্ডার ম্যানেজ করা এবং অর্ডার অ্যাপ্রুভ করার আগেই কাস্টমারের ডেলিভারি হিস্ট্রি দেখে ফ্রড অর্ডার চেনার মতো কাজগুলো আমরা এক জায়গায় নিয়ে এসেছি।

2

আমাদের লক্ষ্য

বাংলাদেশের ছোট থেকে মাঝারি অনলাইন ব্যবসাগুলো যেন কম জনবল আর কম ঝামেলায় বেশি অর্ডার প্রসেস করতে পারে — সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তি যেন জটিল না হয়ে বরং প্রতিদিনের কাজ সহজ করে দেয়, সেভাবেই আমরা প্রোডাক্টটা ডিজাইন করি।

3

যোগাযোগ

আমাদের সম্পর্কে আরও জানতে বা কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ পেজ থেকে যোগাযোগ করতে পারেন।